চবি ছাত্রদলের সাড়ে তিন’শ বৃক্ষরোপণের উদ্যোগ

চবি ছাত্রদলের সাড়ে তিন’শ বৃক্ষরোপণের উদ্যোগ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১ নং সহ-সভাপতি আহসান হাবীবের উদ্যোগে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে সাড়ে তিনশোর অধিক বৃক্ষরোপণের কর্মসূচী পালন করা হচ্ছে। রোপিত গাছের মধ্যে ছিল ফলজ, ভেষজ, ফুল ও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক গাছ।

১৯ আগস্ট উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল পূর্বে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে বৃক্ষরোপনকালীন উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম সহ হল প্রশাসনবৃন্দ।

এসময়, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম, যার প্রভাব উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তন মোকাবেলার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বৃক্ষরোপন কর্মসূচীর ঘোষণা করেছেন। আমাদের এই ক্ষুদ্র হলেও, মহৎ উদ্যোগে অংশগ্রহণ পরিবেশ রক্ষায় অবদান রাখবে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব  চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, আমরা সবসময় পরিবেশ বান্ধব ও শিক্ষার্থী বান্ধব কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়, আমাদের বৃক্ষরোপন কর্মসূচী চলমান এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।