,

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

চলতি সপ্তাহে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। একদিন ছুটি নিলেই মিলবে টানা চার দিনের এই অবকাশ।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি রয়েছে। পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার একদিন ছুটি নিয়ে টানা চার দিন অবকাশ উপভোগ করতে পারবেন।

এর আগে, ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৩ আগস্ট জানায়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।
ঈদে মিলাদুন্নবীতে (সা.) সাধারণত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির বাইরে থাকেন।