,

বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা সম্পন্ন

বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা সম্পন্ন

বিইসিপি ফাউন্ডার এডমিন রোকসানা হায়দার রলি, নিপু হাসান, পাকিজা ফিরোজ, রোমেলা আরেফিনা ও রাকিবুল ইসলাম রোহানের আয়োজনে বিগত ৮, ৯, ১০ সেপ্টেম্বর ২০২৬ জামালখান রয়েল অর্কিড ব্যাংকুইট হলে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম বেস্ট ই কমার্স প্লাটফর্মের (বিইসিপি) তিনদিনব্যাপী মেলা সম্পন্ন হয়েছে। মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও নারী উদ্যোক্তা শিরিন আক্তার আইভী।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী এডভোকেট আশরাফী বিনতে মোতালেব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট রুনা কাশেম এর পক্ষে এডভোকেট রাজিব, মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার, মহাসচিব মহিউদ্দিন স্বপন, জেলা সংগঠক ফজলুল করিম মনছুর, নগর সংগঠক মো. শিহাব উদ্দিন, মো. নাছির উদ্দিন, সাংবাদিক এইচ এম ইউসুফ। আয়োজিত মেলায় ৩৬ জন উদ্যোক্তা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশগ্রহণ করেন। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, নারী স্বপ্নবাজ তারা দেশ ও জাতির সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিশেষ অতিথির তার বক্তব্যে বলেন, অনলাইনভিত্তিক ৫৪ হাজার সদস্যের এই প্ল্যাটফর্মকে মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ও উনার সুযোগ্য পুত্র জনাব ইসরাফিল খসরুর মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় হতে ই-কমার্স নিবন্ধন পাইয়ে দিতে তিনি আন্তরিক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।