
সিডিএফএ মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবলের শিরোপা জয় করেছে রামপুর ফুটবল একাডেমি। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নারীসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপুর্ন ফাইনালে তারা ৩ – ১ গোলে আকুবদন্ডী ফুটবল একাডেমিকে পারজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের পক্ষে অংকুর দাশ, মাহাফুজুর রহমান মাহি ও নুরুল হুদা তানভীর এবং বিজিত দলের পক্ষে আব্বাস উদ্দিন মিনহাজ গোল করেন। ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুরের অংকুর দাশ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়, কর্মকতা ও সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
খেলা শেষে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন তার বক্তব্যে আগামীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের এবং একাডেমি কাপ ফুটবল চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে যথাক্রমে ৩০,০০০/= ও ২০,০০০/= টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু ও মোহাং শাহাজাহান, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক, সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, বাফুফে প্রতিনিধি মাহাবুবুর রহমান পলো, সিডিএফএ নির্বাহী সদস্য মাহামুদুর রহমান মাহবুব, হারুন উর রশিদ, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, আবু সৈয়দ মাহামুদ, মোঃ সরওয়ার আলম মনি, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত পাবলু ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এ এস এম সাইফুদ্দিন, ইঞ্জি. জসিম উদ্দিন, নাসির মিয়া, সোহেল আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, সামিউল হাসান রুম্মন, শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম বাবর, সিডিএফএ কাউন্সিলর আইনুল কবির জিতু, আবদুল মোমেন বাবু, মোহাম্মদ জহির, আলী আকবর, ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন সহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
পড়েছেনঃ 74







