
চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৬ খ্রি: রোজ শুক্রবার লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্ণফুলি এলিট এবং লিও ক্লাব অফ চিটাগং কর্ণফুলি এলিট-এর যৌথ উদ্যোগে এক বৃহৎ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ এর আর্থিক সহায়তা ও ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন-এর সভাপতিত্বে ব্যবস্থাপনায়/ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪ মাননীয় জেলা গভর্ণর লায়ন মো: কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এসএম সামশুদ্দিন এমজেএফ ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ ,জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন এডভোকেট নূরুল ইসলাম, জিইটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন ববি বড়ুয়া এমজেএফ ও আরসি ওয়ান-১ লায়ন সাব্বির আহমদ এমজেএফ,জেডসি-১ লায়ন সাইফুল ইসলাম এমজেএফ ও লিও ইউথ এক্সেঞ্জ লায়ন লোকমান হাকিম মজুমদার লিটন এমজেএফ।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কনসার্ণ আরসি লায়ন নাজমূল হুদা এমজেএফ, আরসি (উইথ ক্লাব) লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, কনসার্ণ জেডসি লায়ন মেজবাহ উদ্দিন, জেডসি (উইথ ক্লাব) লায়ন নূরুল আকবর কাজল, গভর্ণর এডভাইজর লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, আরসি হেডকোয়ার্টার লায়ন একরামুল হক ভূইয়া, জেডসি লায়ন হাবিবুর রহমান, জেডসি আবদুর রহমান খোকন, ডিস্ট্রিক্ট কো- চেয়ারপার্সন লায়ন কামাল হোসেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, ক্লাব সেক্রেটারী লায়ন অজয় কুমার বড়ুয়া এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএএমএ , ক্লাব কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ শোয়েব, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও হোসেন মো. ইমরান নিকসন,লিও একলাস উদ্দিন আকিল,জেলা যুগ্ম সম্পাদক লিও আসিফ,জিএসটি জেলা সমন্বয়কারী
লিও ক্লাব ক্লাব পর্যায়ের নেতৃত্ব,লিও আবদুল্লাহ জাহের নাজিব ক্লাব প্রেসিডেন্ট লিও নিলয় দাস,ক্লাব ভাইস প্রেসিডেন্ট, লিও মিরাজ উদ্দিন, এক্স প্রেসিডেন্ট,
লিও এস. এম. নাহিয়ান ক্লাব সেক্রেটারি, লিও তাওহীদ হাসান রিহাব ক্লাব ট্রেজারার, লিও মাশহুর ইয়াশফি জয়েন্ট সেক্রেটারি (এক্টিভিটিস )
লিও রাইনা মেহজাবিন জয়েন্ট সেক্রেটারি, লিও মিফতাহুল জান্নাত তানহা জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন),লিও আরিফ ফাহিম টেমার,
লিও সৈয়দ আহনাফ আনোয়ার,লিও ইমতিয়াজ উদ্দিন,লিও মেহেরুন নেসা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লায়নিজমের মূল মন্ত্রই হলো আর্তমানবতার সেবা। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা পৌঁছে দিতে লায়ন্স ও লিও ক্লাবের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
দিনব্যাপী এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে নানামুখী সেবা ও সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ছিল:
বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটি টেস্ট, ব্লাড গ্রুপিং, সোপ ডিস্ট্রিবিউশন, শুকনো খাবার বিতরণ, বৃক্ষ রোপন, পরিচ্ছন্নতা এওয়ারনেস প্রোগ্রাম, মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শুকনো খাবার অনুদান প্রদান।
সমাপনী বক্তব্যে সভাপতি লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







