,

সীতাকুণ্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সীতাকুণ্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সীতাকুণ্ডের রাজপথ।
আয়োজিত র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাইপাস থেকে শুরু হয়ে পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার প্রকাশ ঘটায়।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সদস্য এম শামসুদ্দোহা, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সারওয়ার কামাল, ৭ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ এবং ৬ নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম মেম্বার ও সদস্যসচিব মোজাম্মেল হক সমীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নুরুন্নবী সালাম, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক একরাম উল্লাহ নয়ন, পৌর যুবদলের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক মাহিদুল আবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সোহাগ, সহসভাপতি সালাউদ্দিন টিটু এবং যুগ্ম সম্পাদক মাহফুজ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবলু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান; বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী বদর উদ্দিন, যুবদল নেতা কামরুল হাসান ও আক্তার হোসেন; মুরাদপুর ইউনিয়ন যুবদল নেতা আজম টুটুল; কুমিরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান; সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর মঞ্জু ও যুবদল নেতা অপু।

এ ছাড়া ভাটিয়ারী ইউনিয়নের যুবদল নেতা ইমাম হোসেন রানা, কামাল, হেলাল ও রায়হান বারবকুণ্ড ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ও যুবদল নেতা সালাউদ্দিন; বাড়িয়াঢালা ইউনিয়ন যুবদল নেতা আবু সায়েম রুবেল এবং ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের যুবদল নেতা রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বৈরী আবহাওয়ার মধ্যেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সীতাকুণ্ডে যুবদলের সাংগঠনিক তৎপরতার উপস্থিতি তুলে ধরে। র‍্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।