
ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজের উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় ছাত্রছাত্রীদের উদ্যেশে বক্তারা বলেন- মহানবীর হযরত মোহাম্মদ (স:) জীবনাদর্শ অনুস্মরণ করলে আলোকিত গড়া সম্ভব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি ও ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল আরো বলেন – মানবতার মুক্তির দিশারী মোহাম্মদ (স:) সত্য ও শিক্ষার জ্যোতি ছড়িয়ে বিশ্বকে আলোকিত করেন।
স্কুলে এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, রাজনীতিবিদ সাফায়েতুল ইসলাম সাবাল, শরীফুল হাসান, সহকারী শিক্ষক জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন – মাওলানা মামুন উদ্দীন।







