,

বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সফদারের ইন্তেকাল

বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সফদারের ইন্তেকাল

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন ফিরোজশাহের বাসিন্দা, ফিরোজ শাহ কলোনী জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সফদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অদ্য রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে একটি বেসরকারী হাসপাতালে ইস্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ————–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার (২ নভেম্বর) বাদ জোহর
ফিরোজশাহ বড় মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে ফিরোজশাহ কলোনী কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার সেলিম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, ওয়ার্ড বিএনপির নেতা রাশেদুল হাসান, জিয়া তৌহিদ, জামাল উদ্দিন, নওশেদ দিদার, রাশেদ বদরুল আহসান, ইসমাইল হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। বিবৃতিতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।