
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৮টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে, ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৩৭ টাকা ছিল। সম্প্রতি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি দাম বাড়ানোর প্রস্তাব করলেও শেষ পর্যন্ত নতুন প্রজ্ঞাপনে তা ২ হাজার ৬০ টাকায় পুনঃনির্ধারণ করা হলো।
পড়েছেনঃ 8







