,

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মো. আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন।

রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এ এন এম সাইফুল ইসলাম।