
চট্টগ্রাম, ১৩ নভেম্বর ২০২৬: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৬-এ সর্বোচ্চ ভোটের ব্যবধানে ‘সেন্ট্রাল কাউন্সিল মেম্বার’ পদে বিপুল ভোটে জয়লাভ করায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং: ১৬৮৭(বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত) এর নেতৃবৃন্দরা।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ব্যবস্থাপনা পরিচালকের হাতে সম্মাননাসূচক একটি ক্রেস্ট তুলে দেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নওশাদ সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালকের হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন,নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ শের মোহাম্মদ, মোহাম্মদ নাসিম খান, সুব্রত দাস,আব্দুর রহমান,নজরুল ইসলাম, আব্দুল মাবুদ, জসীম উদ্দীন, অভিষেক,আব্দুল মাবুদ হিরো ও তাপসসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রাম ওয়াসার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বলেন, এমডি মহোদয়ের এই ঐতিহাসিক বিজয়ে চট্টগ্রাম ওয়াসা পরিবার গর্বিত। আমরা বিশ্বাস করি, আপনার মেধা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে দেশের প্রকৌশল সমাজ আরও এগিয়ে যাবে।আমরা শ্রদ্ধেয় এমডি মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।







