,

সবুজে গড়ি সুন্দর ভবিষ্যত- শিশুদের হাতেই রোপিত হোক আগামীর উত্তর মাদার্শা

সবুজে গড়ি সুন্দর ভবিষ্যত- শিশুদের হাতেই রোপিত হোক আগামীর উত্তর মাদার্শা

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “কমল সংসদ” উত্তর মাদার্শার ব্যবস্থাপনায়-
“সবুজে গড়ি সুন্দর ভবিষ্যত- শিশুদের হাতেই রোপিত হোক আগামীর উত্তর মাদার্শা।” এ স্লোগানকে সামনে রেখে শিশুদের মানসিক বিকাশ, প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টির ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাড়ে তিন হাজারের অধিক ফলজ,বনজ,ঔষধি জাতীয় চারাগাছ বিতরণ করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের কৃতি সন্তান,সমাজকর্মী, ক্রীড়া সংগঠক ও তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ জামাল চৌধুরী।

শিশুর হাতে বইয়ের পাশাপাশি একটি গাছের চারা তুলে দিয়ে প্রকৃতির সঙ্গে তাদের বন্ধুত্ব গড়ে তোলার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উত্তর মাদার্শা ইউনিয়নের সরকারি ও বেসরকারি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।

মোহাম্মদ জামাল চৌধুরীর উদ্দেশ্য কেবল বৃক্ষরোপণ নয়; বরং কোমলমতি শিক্ষার্থীদের শৈশব থেকেই প্রকৃতিপ্রেমী, আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

মোহাম্মদ জামাল চৌধুরী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—শিশুদের বেড়ে ওঠাকে আরও আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতে তাদের প্রকৃতির উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করুন। একটি গাছের মতোই একটি শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন ভালোবাসা, যত্ন ও উপযুক্ত পরিবেশ। তাই শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও বেড়ে ওঠার দায়িত্বেও সম্পৃক্ত করতে হবে।

তিনি এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল আচরণে অভ্যস্ত এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলার প্রত্যাশা করেন।

মোহাম্মদ জামাল চৌধুরী বিশ্বাস করেন-
“আজকের একটি ছোট উদ্যোগই হতে পারে আগামী দিনের বড় পরিবর্তন।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া প্রতিটি চারা একদিন বড় বৃক্ষে পরিণত হবে। সেই সঙ্গে গড়ে উঠবে পরিবেশবান্ধব নতুন প্রজন্ম এবং সবুজে সমৃদ্ধ হবে আমাদের উত্তর মাদার্শা ইউনিয়ন।

সামাজিক দায়বদ্ধতা, আগামী প্রজন্মের বিকাশ এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে এ উদ্যোগ উত্তর মাদার্শায় একটি ইতিবাচক সামাজিক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।