
ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শকামুণি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ২০২৬ শুক্রবার (২০নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
তিনি বলেন-মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে বাংলাদেশ যে দিন পা রেখেছেন সেই দিনে বলেছিল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান আমরা সবাই মিলেই বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশী হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবো, উনার একটি স্লোগান ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগেই বাংলাদেশ’। আপনারা আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ৩১দফা দিয়েছেন তা কখনো পূরণ হবে না । আপনার নির্বাচনে যেভাবে সর্মথন যোগিয়েছেন আগামী দিনেও ৩১দফার ভিত্তিতে বাংলাদেশ বির্নিমানে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
সরোয়ার আলমগীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মবার্ষিকী । তিনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিয়ে এদেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। অথচ পলাতক ফ্যাসিস্টরা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। নৈরাজ্য মোকাবেলায় সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে।
তিনি বলেন – ফটিকছড়িতে প্রতিটি সেক্টের উন্নয়ন কাজ চলমান রযেছে । আজ এ বৌদ্ধ বিহারে অনুদান দেয়া হয়েছে । ধারবাহিকভাবে সকল বিহার উন্নয়নের আওতায় আনা হবে।
ত্রিপিটক বিশারদ, ভদন্ত প্রিয়দর্শী মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আবদুল্লাহপুর শকামুণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলংকার ভিক্ষু ।
বাবু সাগর বড়ুয়া ও বাবু টিপন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা ওসি রবিউল আলম খান, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, জাফাতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাসেম মেম্বার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, জসিম মেম্বার, মো. হাসেম, বৌদ্ধ ধর্মের চট্টগ্রামের নেতা সমুন বড়ুয়া, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলম, মো. ইউসুফ, তারেকুল ইসলাম তারা, আব্দুল হালিম, মহিন উদ্দিন মেসিসহ আরো অনেকেই।







