,

ফটিকছড়িতে যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলা”

ফটিকছড়িতে যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলা"

দক্ষিণ ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপাইতনগরে যুবদলের মিছিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এ ঘটনায় অন্তত ৪০টি মোটরসাইকেল ভাঙচুর, কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং দুইটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য মোঃ আকিব বলেন, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কিপাইত নগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন যুবদল-ছাত্রদল নেতাকর্মী আহত হন এবং তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।