,

২৯ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীর শতাধিক স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান

২৯ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীর শতাধিক স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান

বিজয়ের মাস ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচির নামে কেউ যাতে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য আগামী ২৯ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীর শতাধিক স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

নাজিমুর রহমান বলেন, ডিসেম্বর আমাদের গৌরব ও বিজয়ের মাস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, বিএনপি সব সময় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে গণতন্ত্র, জনগণের অধিকার, আইনের শাসন ও একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিজয়ের মাসের তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলীয় মাসব্যাপী কর্মসূচি যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও উৎসাহের সঙ্গে পালন করতে হবে। এ জন্য মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাজিমুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে সহিংসতা বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আগামী ২৯ নভেম্বর থেকে নগরীর শতাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মনজুরুল আলম মঞ্জু।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, জয়নাল আবেদীন জিয়া, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইসকান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মজিবুল হক, মো. মহসিন, খোরশেদ আলম, সালাউদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, জাফর আহমেদ, এ কে খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, মো. আবু মুসা, হানিফ সওদাগ, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।

আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম তুহিন এবং তাঁতীদলের সেলিম হাফেজ।
নগরীর বিভিন্ন থানা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির ডা. নুরুল আফছার ও শাহাবুদ্দীন, বন্দর থানা বিএনপির জাহিদুল হাসান, ডবলমুরিং থানা বিএনপির মোহাম্মদ সেকান্দর, সদরঘাট থানা বিএনপির কাওছার, কোতোয়ালী থানা বিএনপির মনজুর রহমান চৌধুরী ও আলহাজ জাকির হোসেন, হালিশহর থানা বিএনপির জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানা বিএনপির হাজী বাবুল হক ও জসিম উদ্দিন জিয়া, আকবর শাহ থানা বিএনপির আবদুস সাত্তার সেলিম ও মইনুদ্দিন মাইনু, বায়েজিদ থানা বিএনপির আব্দুল্লাহ আল হারুন ও আব্দুল কাদের জসিম এবং বাকলিয়া থানা বিএনপির এম আই চৌধুরী মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।