,

জনগণের জানমাল রক্ষায় রাজপথে সতর্ক স্বেচ্ছাসেবক দল — বুলু

জনগণের জানমাল রক্ষায় রাজপথে সতর্ক স্বেচ্ছাসেবক দল — বুলু

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ২৮, ২৯ ও ৩০ নভেম্বরের অবরোধ এবং নাশকতার অপচেষ্টা প্রতিরোধে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন পাহাড়তলী থানা ও ১১ ও ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর (শনিবার) পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটওয়ারী টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জার সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।

প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, “দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আমরা রাজপথে সতর্ক থাকব, জনগণের পাশে থাকব এবং শান্তিপূর্ণভাবে সকল অপচেষ্টা মোকাবিলা করব। দেশ ও জনগণের স্বার্থে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “রাজনীতি হতে হবে জনগণের কল্যাণের জন্য, জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রাজিব, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন বশর, যুগ্ম আহ্বায়ক শামসুল হক রানা মির্জা, মোহাম্মদ সুমন, আবুল কালাম আজাদ রাকিব, মোহাম্মদ মিন্টু, সদস্য হাবিবুর রহমান মানিক ও আল গোলাম রাব্বি।

এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালেক নান্টু, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন (জুয়েল মির্জা)সহ পাহাড়তলী থানা ও ১১ ও ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে থেকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।