
চট্টগ্রামের রাউজান উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২ফেব্রুয়ারি সোমবার রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে মানবিক ও জনকল্যাণমূলক এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য, রাউজানের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বেলায়েত হোসেন ডালি।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ড্যাবের সদস্য শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হোসনেয়ারা বেগম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. নুরুল করিম চৌধুরী, চট্টগ্রাম সংসদীয় আসন-৬ এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বেলাল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সমন্বয়কারী ও নিউরোসায়েন্স বিশেষজ্ঞ ডা. ইমরান হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এ. হালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফিরোজ আহমেদ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শফি কমান্ডার, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, নোয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ডা. আবুল কাশেম, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, সাধারণ সম্পাদক আফসার মেম্বার, সিরাজ মেম্বার, আবুল কাশেম রানা, মো. দিদারুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এ দেশের প্রতিটি সংকট মুহুর্তে বিএনপি দেশের নেতৃত্ব দিয়েছেন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পিত সবার জন্য উপযোগী আধুনিক বাংলাদেশ উপহার দেবে। তাঁর জন্মবার্ষিকীতে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







