
চট্টগ্রাম-১৩ আসনের সাংসদ ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ১৭বছর নির্যাতনের পর, বহু কষ্টের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি এটিকে সুন্দর ভাবে প্রতিষ্টা করে সামনের দিকে নিয়ে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক, সমাজের সচেতন মানুষ তাই দেশকে সমৃদ্ধশালী করার জন্য, জাতির বিবেক হিসেবে যা করার তা করবেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন, গত ১৭বছর দেশ যেভাবে পিছিয়ে গেছে সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়া কঠিন কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (১৮ মার্চ) কালাবিবির দিঘি মোড়স্থ “পার্ক ২৪ কনভেনশন হলে” আনোয়ারা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার অল্পদিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে আর কিছুদিন পর কৃষিকার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হবে।
এসময় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলামের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার, তরুণ রাজনিতীবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমীন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাষ্টার ওসমান গণি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক,
সাংবাদিক তৌহিদুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাহ্, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট আনোয়ারা পূর্ব শাখার সভাপতি মাওলানা আহম্মদ নূর আল কাদেরী, সাংবাদিক শিপংকর শীল, সুমন শাহ, রুপন দত্ত, এনামুল হক নাবিদ ও মো. ফরহাদুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।







