
আজ অনুষ্ঠিত হলো কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রাম এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ খ্রিঃ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল হক খান সভাপতিত্ব করেন। ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আবদুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সম্মানিত সদস্য যথাক্রমে মোঃ বেলাল, এডভোকেট আকবর আলী, মো:ইশমাম চৌধুরী আহনাফ, মোঃ ইলিয়াস তালুকদার, , এনাম উদ্দিন রাসেল, সেলিম উদ্দিন, শহীদুল ইসলাম, ও জান্নাতুল ফেরদৌস নূরী।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী খানজালার কোরআন তেলওয়াত ও প্রতিযোগিতা কমিটির আহবায়ক মিজানুর রহমান এর স্বাগত বক্তব্যে মাধমে অনুষ্ঠান শুরু হয়।আরও বক্তব্য রাখেন মোঃ বেলাল ও এডভোকেট আকবর আলী। এর পূর্বে অতিথিদের ফুল , ব্যাজ ও ক্রীড়া প্রতিযোগিতার স্মারক ক্যাপ পড়িয়ে বরণ করে নেয়া হয়।শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্বলনের মাধ্যমে অতিথিগন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।পরবর্তীতে অতিথিগণ কলেজ রোভার, গার্লস ইন রোভার ও রেডক্রিসেন্ট দলের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহন করেন।প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রায় দুইশ শিক্ষার্থী অংশ গ্রহন করে।








