
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ভাষা শুধু কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি একটি জাতির আত্মপরিচয়ের সংস্কৃতি, ইতিহাস ও চিন্তা চেতনার ধারক বাহক । মাতৃভাষার জন্য বুকের রক্ত দেওয়ার এমন উদাহরণ বিশ্বের ইতিহাসে বিরল। বর্তমানে প্রযুক্তি, উচ্চ শিক্ষা ও গবেষণায় বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে। সকল ধরনের যোগাযোগ মাধ্যমে শুদ্ধ বাংলা চর্চা, মাতৃভাষায় শিক্ষার বিস্তার এবং আঞ্চলিক ভাষাগুলো সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।







