
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ওসি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সরতে রাজি হননি।
তিনি আরও উল্লেখ করেন, পরে দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। ওসি জানান, বর্তমানে তাঁদের থানায় রাখা হয়েছে এবং দ্রুতই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।







