ঈদের পর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে-ইসি মাছউদ

ঈদের পর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে-ইসি মাছউদ

ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

রোববার দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।

ইসি মাছউদ বলেন, ‘শিগগিরই সিটি নির্বাচন হবে বলা আশা করছি। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’

কমিশনের চলমান উপ-নির্বাচন নিয়ে তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বতী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে এটি বাদ করেছে। তবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই এটি সুরাহা হবে।’

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও বিদেশ থেকে গ্রহণযোগ্য বলা হয়েছে। তবে ভালোর শেষ নেই। ঘাটতি পূরণে আরও করণীয় কী, তা নিয়ে পরিকল্পনা করছে ইসি।’

এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানানিয়ে তিনি বলেন, ‘ইসির কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email