চবি ছাত্রদলের এমন আয়োজনে সব সময় পাশে থাকব-মীর হেলাল

চবি ছাত্রদলের এমন আয়োজনে সব সময় পাশে থাকব-মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য এমন মহৎ আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। চবি ছাত্রদলের এমন আয়োজনে আমি সব সময় পাশে থাকব। এসব কার্যক্রম দ্বারা ছাত্রদল শিক্ষার্থীদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে।
আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল।

৪ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। বিশেষভাবে নারী শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রত্যেক ছাত্রী হলে ইফতার পাঠানোর ব্যবস্থা করা হয়।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শকেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।

ইফতার আয়োজন সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান দৈনিক দিনকালের চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব কাজ করতে আগ্রহী। আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীবান্ধব কাজগুলো আমরা অব্যাহত রাখব।

আয়োজনে সভাপতির বক্তব্যে আলাউদ্দিন মহসিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহর নিকট সাহায্য কামনা করছি, যেন আমরা এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক আবু হাসনাত মো: রুকনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email