কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কোতোয়ালির মোড়ে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন কোতোয়ালী থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: মঈনু উদ্দিন খান রাজিব। ইফতার বিতরণ কর্মসূচিতে সড়কে চলাচলকারী পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে অসহায় ও পথচারীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মো. সিরাজ খান রাজু, মোঃ মহসিন, মির্জা মেজবাহ উদ্দিন রাজিব, রবিন, ফয়সাল ভূঁইয়া মামুন, মহিউদ্দিন, আলাউদ্দিন, মোঃ ফয়সাল, মোঃ হারুন, মোঃ কামরুল ইসলাম, জামাল, আরাফাত, আজাদ শিকদার, মুহিত শাহ, মুমিন, আলী, শাহাবুদ্দিন, মোঃ রবি, মোঃ শামীম এবং মোঃ আব্দুস সামাদ রাজু সহ কোতোয়ালী থানা যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email