চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে প্রকৌশল দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে প্রকৌশল দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে মঙ্গলবার (৩১ মার্চ ) বেলা ২.৩০টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রকৌশল দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, প্রকৌশল দপ্তর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি অফিস। এ অফিসের কর্মকর্তাদের সবচেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অফিসে কাজে প্রতি যত্নবান এবং সেবার মান বৃদ্ধি করতে হবে।

এসময় উপাচার্য প্রকৌশল দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দায়িত্ব সম্পর্কে অবহিত হন। মাননীয় উপাচার্য প্রকৌশল দপ্তরের কাজের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর সেই অনুযায়ী মাননীয় উপাচার্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ক্যাম্পাসে বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন, নির্মাণাধীন ভবন, হল ও ভবনসহ বিভিন্ন সংস্কারের যাবতীয় খোঁজখবর নেন মাননীয় উপাচার্য। এছাড়া সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলাপ-আলোচনা করেন। উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রকৌশল দপ্তরের সকল কর্মকর্তা উপাচার্যকে ধন্যবাদ ও শুভ কামনা জানান। এছাড়া দায়িত্বশীলতার সঙ্গে সকল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email