সিলভার গাউনে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

সিলভার গাউনে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যে কোনো পোশাকেই স্বচ্ছন্দ ও আকর্ষণীয় দেখায়। তবে এবার তিনি নিজেকে হাজির করলেন একেবারেই নতুন এক গ্ল্যামারাস রূপে, যা সহজেই কাড়ছে সবার নজর।

সিলভার গাউনে ঝড় তুললেন ফারিয়া সম্প্রতি প্রকাশিত এই লুকে ঝলমলে আভিজাত্য আর আত্মবিশ্বাসের মিশেলে দারুণ এক উপস্থিতি তৈরি করেছেন তিনি। সিলভার টোনের দৃষ্টিনন্দন গাউনে ধরা দিয়ে যেন নতুন করে চমকে দিলেন এই দেশি ডিভা।

সিলভার গাউনে ঝড় তুললেন ফারিয়াগাউনের ডিপ ভি-নেকলাইন তার লুককে দিয়েছে একধরনের পরিমিত আবেদন, যা তার ফিগারকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। বডিস অংশজুড়ে সূক্ষ্ম এমবেলিশমেন্ট ও জ্যামিতিক নকশার টোন-অন-টোন কাজ পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা। নিচের অংশে ফ্রিঞ্জ ডিটেইলিং পুরো আউটফিটে এনেছে চলমান এক স্টাইলিশ ছন্দ।

সিলভার গাউনে ঝড় তুললেন ফারিয়াশিয়ার ফেব্রিকের ফুল স্লিভে ছোট ছোট বিডওয়ার্ক যুক্ত হওয়ায় পুরো লুকটি হয়ে উঠেছে আরও পরিশীলিত ও নজরকাড়া। রেড কার্পেট হোক কিংবা যে কোনো বিশেষ আয়োজন, এই গাউন যেন তার ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

সিলভার গাউনে ঝড় তুললেন ফারিয়ামেকআপেও ছিল নিখুঁত ছোঁয়া। মেকআপ আর্টিস্ট জাহিদ খান ব্রাইডাল মেকওভারের স্টাইলিংয়ে চোখে দেখা গেছে সিলভার শিমারি আইশ্যাডো ও শার্প আইলাইনারের ড্রামাটিক প্রভাব। ঠোঁটে ন্যুড-পিচ গ্লসি লিপস্টিক পুরো সাজে এনেছে ভারসাম্য, আর পিচি ব্লাশ ও হাইলাইটার যোগ করেছে উজ্জ্বলতা। চুলের সাজেও ছিল ক্লাসিক ছোঁয়া। সফট ওয়েভে খোলা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসে পুরো লুকে এনে দিয়েছে হলিউড-অনুপ্রাণিত এক টাইমলেস সৌন্দর্য।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email