সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উদযাাপিত

সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উদযাাপিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উদযাপিত। এবারের প্রতিপাদ্য ‘Hidden No More: Finding the Undiagnosed. Supporting the Unseen,”। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সাজিনাজ হসপিটালের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী ও ডাঃ মোঃ ফারুক হোসেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রিন্সিপাল কর্ণেল অধ্যাপক ডাঃ সোহেল আহমেদ, ডাঃ সিরাজাম মুনিরা, ডাঃ আবদুল্লাহ আল আনিস, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ আব্দুল মুমিন মারুফ, ডাঃ মোঃ জসিম উদ্দীন। সেমিনারে অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস বলেন” বর্তমানে থ্যালাসেমিয়া ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিয়মিত নিরাপদ রক্ত সঞ্চালন, আয়রন চেলেশন থেরাপি, সঠিক পুষ্টি, নিয়মিত ফলো-আপ এবং উন্নত চিকিৎসা রোগীদের জীবনমান অনেক উন্নত করেছে। কিছু ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্থায়ী সমাধানের সম্ভাবনাও তৈরি করেছে। “তিনি এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ অনেকাংশে নিয়ন্ত্রন করা সম্ভব বলে জানান। সভাপতির বক্তব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম বলেন সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই সাজিনাজ হসপিটাল “সাজিনাজ হসপিটাল থ্যালাসেমিয়া সেন্টার” পরিচালনা করছেন। চট্টগ্রামে ক্রমবর্ধমান থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এক ছাদের নিচে সকল সেবা দিতে “সাজিনাজ হসপিটাল থ্যালাসেমিয়া সেন্টার” তৈরি করা হয়েছে যেখানে ২৪ ঘন্টা অভিজ্ঞ ডাক্তার ও নার্সের সম্বন্বয়ে সবচেয়ে কম খরচে রোগীদের সকল ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সাজিনাজ হসপিটাল থ্যালাসেমিয়ার উপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন “সাজিনাজ হসপিটাল থ্যালাসেমিয়া সেন্টার” এর চিকিৎসক ডাঃ তাজিন উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেডিকেল ডিরেক্টর ও ক্রিটিক্যাল বিভাগের প্রধান ডাঃ এসএম সরোয়ার কাশেম রাসেল, সিনিয়র রেজিস্ট্রার ডাঃ শঙ্খগ্রীব সরকার, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ আরেফিন, ম্যানেজার এইচআর এন্ড এডমিন মোঃ শাখাওয়াত হোসেনসহ অন্যন্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email