চট্টগ্রাম বিভাগে হাম-রুবেলা টিকাদান শতভাগ বাস্তবায়নের নির্দেশ

চট্টগ্রাম বিভাগে হাম-রুবেলা টিকাদান শতভাগ বাস্তবায়নের নির্দেশ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, হামের প্রাদুর্ভাব একটি দুর্যোগের মতো। এ কারণে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় আনতে হবে এবং চট্টগ্রাম বিভাগে টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

রোববার (১০ মে) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভাগীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম বিভাগে ৬-৫৯ মাস বয়সী প্রায় ৪২ লাখ ৯৬ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ৯ মে পর্যন্ত টিকা প্রদানের হার ৯৮ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন, কোনো শিশু যাতে টিকার বাইরে না থাকে সেজন্য বাড়ি বাড়ি গিয়ে শিশুদের খুঁজে এনে টিকা দেওয়া হচ্ছে।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু চৌধুরী মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনের অগ্রগতি তুলে ধরেন।

তিনি জানান, আগামী ২০ মে পর্যন্ত বিভাগের ২৪ হাজার ৬৪০টি ভ্যাকসিনেশন সেন্টারে বিনামূল্যে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email