ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ঘোষিত দলে বড় কোনো চমক রাখেননি কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন এই ফরাসি কোচ।

দলের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলেও জায়গা পেয়েছেন স্কোয়াডে।

দলে অভিজ্ঞতার পাশাপাশি আছেন বিশ্বকাপজয়ী কয়েকজন ফুটবলারও। এমবাপ্পে, দেম্বেলে, এন’গোলো কান্তে এবং লুকাস হার্নান্দেজ রয়েছেন সেই তালিকায়।

তবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আঁতোয়ান গ্রিয়েজমান আর ফেরেননি। অন্যদিকে এদুয়ার্দো কামাভিঙ্গাকে রাখা হয়নি দলে। জায়গা হয়নি র্যান্ডাল কোলো মুয়ানিরও।

গ্রুপ ‘আই’ এ সেনেগাল, ইরাক ও নরওয়ের সঙ্গে খেলবে ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

ফ্রান্সের বিশ্বকাপ দল

গোলরক্ষক : মাইক মেনিয়ান, ব্রাইস সাম্বা, আলফোঁস আরেওলা।

ডিফেন্ডার : লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, ম্যাকসেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ।

মিডফিল্ডার : এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জায়েরে-এমেরি।

ফরোয়ার্ড : ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, জ্যাঁ-ফিলিপ মাতেতা, মার্কুস থুরাম ও মাগনেস আকলিউশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email