আন্দোলনের চাপে কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

আন্দোলনের চাপে কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের কারণে সরকার সঠিকভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক দুই উপদেষ্টা। তারা বলেছেন, বিভিন্ন সময়ের আন্দোলন অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেছিল এবং এর পেছনে প্রভাবশালী কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও কাজ করেছে বলে তাদের ধারণা ছিল।

এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আখতার ও সালেহ উদ্দিন আহমেদ।

ফরিদা আখতার বলেন, অনেক সময় সচিবালয়ে কাজ শেষে বের হতে সমস্যায় পড়তে হতো। বিকেল গড়িয়ে গেলেও নিচে চলমান আন্দোলনের কারণে তারা বের হতে পারতেন না। তার ভাষ্য, এসব আন্দোলন অন্তর্বর্তী সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল।

অন্যদিকে সালেহ উদ্দিন আহমেদ বলেন, দায়িত্বে থাকার সময় তারা প্রায় ৬০০ থেকে এক হাজার পর্যন্ত আন্দোলনের ঘটনা দেখেছেন। তখনই তাদের মনে হয়েছে, এসব কর্মসূচির পেছনে কোনো না কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সক্রিয় ছিল।

সাবেক এই দুই উপদেষ্টার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email