
চট্টগ্রামের চন্দনাইশে কর্ণেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি ) থেকে সহস্রাধিক এলডিপি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে মিছিল, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহকার বাদ্য-বাজনা বাজিয়ে সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।এ নিয়ে নির্বাচনের আগে এবং পরে তৃতীয় বারের মত এলডিপি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন চন্দনাইশ এলডিপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা।
বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। আজ থেকে এলডিপি জিরো হয়ে গেছে। এলডিপি নামের সংগঠনঠি আজ থেকে বিলুপ্ত। পক্ষান্তরে চন্দনাইশে এখন ৮০ ভাগ লোক এখন বিএনপি হয়ে গেছে। বিএনপিই একমাত্র গনমানুষের দল। সেটা তারা বুঝতে পেরে দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছেন। এ পর্যন্ত চন্দনাইশ- সাতকানিয়া আংশিক সংসদীয় আসনের এলডিপির নেতা- কর্মীরা তৃতীয়বারের মত আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছে। মুষ্টিমেয় আর কয়েকজন বাকী আছে তারা অচিরেই যোগদান করবে ইনশাআল্লাহ । আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই দেশকে একটি আদর্শ সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে আমরা বদ্ধপরিকর।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতারউদ্দিন, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল মেম্বার, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহস্রাধিক নেতা কর্মী যোগদান করেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সালাউদ্দিন চৌধুরীসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।







