উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২২ মে) হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে চিকনদণ্ডীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী
এ সময় উপকারভোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণেরও সচেতন ও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

পরে দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা নদী তীরবর্তী নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ছাগল বিতরণ করেন।

উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

দিনের অপর কর্মসূচিতে তিনি বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিসিআরআরপি (LGCRRP) প্রকল্পের আওতায় হাটহাজারী পৌরসভার ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় বানজইন-উপজেলা কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাছারি সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক সড়ক বাতি উদ্বোধন করা হয়।

উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

এছাড়া হাটহাজারী পৌরসভার কামালপাড়া-রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি পৌরসভার অন্তরগত আব্দুল মজিদ সড়কে আর সি সি দ্বারা উন্নয়ন ও স্মার্ট এলইডি সড়ক বাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন।এর আগে মন্ত্রী
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নিবন্ধিত মৎস্যজীবী /জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসঃস্থানের লক্ষ্যে এআইজি সহায়তা “দুইটি ছাগল সহ খোয়ারঘর খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ”এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিবাসী শিশুদের মাঝে সরকারি বরাদ্দ হতে প্রাপ্ত “পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email