
হাটহাজারীতে রিবাত ও আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সবার জন্য কুরবানী ২০২৬ ইং ও কোরআন শরীফ হাদিয়া বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট কলেজ পরিচালনা কমিটির আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক নওশীন আরজান হেলাল।

সভাপতিত্ব করেন আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশন মাহমুদুল চেয়ারম্যান হাসান ফরহাদ।
আজ ২৯ মে শুক্রবার বিকেলে মীর বাড়ি,মীরের হাঠ,হাটহাজারী এ অনুষ্টানের আয়োজন করা হয়।পরে মন্ত্রী প্রায় দেড় হাজার নারী পুরুষের মাঝে কুরবানী ও কোরআন শরীফ হাদিয়া বিতরণ করেন।
ঈদের দ্বিতীয় দিনে ব্যাক্তিগত তহবিল ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত অনুদান হতে হাটহাজারীতে ৩৫ টি ও নগরীতে ৫টিসহ মোট ৪০ টি গরু জবেহ করে যে সকল নেতাকর্মী আর্থিক অনটনের কারনে কোরবানি দিতে পারেনি তাদের মাঝে মাংস বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কেন্দ্রীয় নেতার এ-ধরনের ব্যতিক্রমি উদ্যোগে অভিভূত হয়ে পড়েন স্থানীয় তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা।
চট্টগ্রাম মহানগর ও হাটহাজারির ৫টি ভিন্ন ভিন্ন স্পটে নারী- পুরুষ নির্বিশেষে সুবিধা বঞ্চিত নেতাকর্মীরাদের জন্য ৪০টি পশু জবেহ করে মাংস ও অন্যান্য ঈদ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন।
কোরবানির মাংস, পবিত্র কোরআন শরিফসহ ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
প্রতিমন্ত্রী মীর হেলাল সকালে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়া কুঞ্জ হতে অস্বচ্ছল নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংসসহ ঈদ উপহার বিতরণ করেন। মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সকালে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি সমন্বয় করেন।
পরে বিকালে হাটহাজারীর মীরের খিলস্থ মীর বাড়ি হতে একই ধরনের কোরবানির মাংস, কোরআন শরিফসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এই উপলক্ষে মীরেরখিল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মানবতার সেবাই আমার রাজনীতির মুল লক্ষ্য। সাধারণ মানুষের কল্যানে আমার ও আমাদের পরিবারের সদস্যরা নিবেদিত প্রাণ। দীর্ঘকাল ধরে ধর্মবর্ণ নির্বিশেষ চট্টগ্রামসহ সারাদেশের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। তিনি সমাজ উন্নয়নমুলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, আমি আপনাদেরকে একটি শান্তি- সম্প্রীতি-সমৃদ্ধ হাটহাজারী উপহার দিব।
আদম কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক মন্ত্রী পত্নী নওশিন আরজান হেলাল, মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী মীর হেলাল আগতদের হাতে উপহার তুলে দেন।







