প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ১০০ শিক্ষক-শিক্ষিকা

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ১০০ শিক্ষক-শিক্ষিকা

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক শিক্ষক-শিক্ষিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের মিরসরাইস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক শিক্ষক-শিক্ষিকাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সম্প্রতি জার্মানির ‘আন্দেরি হিলফি’ সংস্থার অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন মিরসরাই উপজেলার ১০০ শিক্ষক শিক্ষিকা। প্রশিক্ষণ প্রদান করেন ডা. ডেভিড সরকার, অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রেজারার ও ট্রাস্টবোর্ড মেম্বার মোহাম্মদ রেজওয়ান শাহিদী। স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মহাব্যবস্থাপক(হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলে, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সহকারি ফিল্ড অফিসার বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email