
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেনের পক্ষ থেকে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি নগরীর আমিন জুট মিলস পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে আতুরার ডিপু, সঙ্গীতা মোড়, হামজারবাগ হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিবিরহাট এলাকায় উৎসবমূখর পরিবেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার আলো তৈরি হয়েছে। তিনি বলেন, ঘোষিত কমিটির নেতৃত্বে তৃণমূল যুবদলের সংগঠনকে আরো শক্তিশালী করবে, আন্দোলন সংগ্রামকে আরোবেশি বেগবান করে দল ঘোষিত যে কোন কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরো গতিশীল করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি তরুণদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দলের আদর্শকে ধারণ করে যে কোন কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সহিত কাজ করবেন।
বক্তব্যে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিগত দুই বছর যাবত চট্টগ্রাম মহানগর যুবদলের কোনো কমিটি নাই, চট্টগ্রাম মহানগর যুবদলকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করতে অনতিবিলম্বে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, নজিরবিহীন হামলা মামলার শিকার হয়েও দলের স্বার্থে নিজেকে রাজপথে উৎসর্গ করেছেন, যাচাইবাচাই ঐ সকল নেতাকর্মীদের দিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি ঘোষণার জন্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
উক্ত র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক বাবুল, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত রিয়াদ, মিল্লাত হোসেন, হুমায়ুন আহমেদ, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মাসুদ খান, ইমন, যুবদল নেতা জামাই মাসুদ, আক্তার হোসেন, আকবর হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাসেল, সোলাইমান শুভ, ইউনিট যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর বাদসা, লিটন, সিদ্দিক, দুলাল, বশর, শরিফ, সাদ্দাম হোসেন, উজ্জ্বল, মাইনুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।







