
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেছেন – সরকার পরিচালনার পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের সৃজনশীল কাজে উৎসাহিত ও পৃষ্ঠপোষক করতে হবে। এতেই সরকার পরিচালনা আরো সহজ হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে প্রকাশিত স্মরণিকা” কমল”র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত বক্তব্য রাখেন তিনি।
গতকাল শনিবার চট্টগ্রামে প্রেসক্লাবে মিলনায়তনেে কমল সম্পাদক মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে – প্রধান বক্তা ছিলেন দৈনিক কালের কন্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধাব মুস্তফা নঈম,বিশেষ অতিথি ছিলেন দৈনিক দিনকাল ব্যুরো চীফ হাসান মুকুল, শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গণি, সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ, মোঃশাহজান,এডভোকেট শামসুদ্দীন চৌধুরী, হাছান চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল হাকিম, মাহম্মদুল হক মেম্বার, সাংবাদিক এম এ মন্নানের সন্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নুরুল আলম মমতাজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী, শ্রমিক নেতা পল্টু বড়ুয়া,, হাবীব আরজু, লোকমান বাদশা,মোজাম্মেল হক,ও সাকিবুল আলম প্রমূখ। পরে শহীদ জিয়ার স্মরণে “কমল” মোড়ক উন্মোচন করেন নেতৃবৃন্দ।







