যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে কোতোয়ালি থানা যুবদলের আনন্দ মিছিল

যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে কোতোয়ালি থানা যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সংগঠক *মোঃ মঈন উদ্দীন খান রাজীব*। এছাড়াও উপস্থিত ছিলেন আতিক, রবিন, ফয়সাল, কাশেম, সিপন, মিজান, মুমিন, শামীম, রাজু, আজাদ সিকদার, সামাদ আহমেদ রাজু, নাঈম সিকদার, মির্জাসহ কোতোয়ালি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email