,

কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে রাজিবের পক্ষ থেকে ঢেউটিন প্রদান

কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে রাজিবের পক্ষ থেকে ঢেউটিন প্রদান

কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কোতোয়ালি থানা যুবদলের যুব সংগঠক মোঃ মঈনুদ্দিন খান রাজিবের পক্ষ থেকে বিএনপি নেতা মরহুম রমজান আলী খানের পরিবারের জন্য গৃহ নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন উপহার প্রদান করা হয়েছে। এ সময় মোঃ মঈনুদ্দিন খান রাজিব বলেন, দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম রমজান আলী খানের রাজনৈতিক অবদান স্মরণ করে তিনি পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মির্জা মেজবা উদ্দিন, মোহাম্মদ কপিল, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আজাদ কবির, মোঃ সোহেল রানা, মোহাম্মদ জামাল ভূঁইয়া, মোহাম্মদ আজগর, মোঃ এন এ মিজান, মোহাম্মদ আরাফাত, মোঃ মাসফিক, জাকির ভূঁইয়া এবং মোহাম্মদ রিয়াজ। এ সময় নেতাকর্মীরা মরহুম রমজান আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।