বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস (AI Essentials)’ প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের সমাপনী, সনদ বিতরণ ও সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত অনুষ্ঠানে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলী হোছাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল-এর ব্যুরো প্রধান হাসান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ-এর বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু এবং এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ওসমান সরওয়ার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বণিক।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং এআই-ভিত্তিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। আধুনিক ডিজিটাল টুলসের কার্যকর ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আরও সৃজনশীল, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী শিক্ষা নিশ্চিত করা সম্ভব বলে তারা উল্লেখ করেন।
প্রশিক্ষক বিন্তু বণিক অংশগ্রহণকারী শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এআই-এর ব্যবহার, আধুনিক ডিজিটাল টুলস এবং প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
পরে অতিথিবৃন্দ ও প্রশিক্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষকদের হাতে সনদ তুলে দেন। সনদপ্রাপ্তদের মধ্যে ছিলেন মো. এমদাদ উদ্দিন চৌধুরী, তাসনোভা তাহরিন, নজরাতুল মামুর, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ ইউনুস, জয়নাব বেগম, মো. আব্দুস শুকুর, মো. হাসান, মোসায়েফ শিফাত তুহিন, মো. কুতুব উদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, অর্ণব দত্ত, মহিমা চৌধুরী, শানজিদা ইসলাম, ওয়াহেদা ইয়াসমিন আঁখি, জেসমিন, সোহেল উদ্দিন, আরশাদুল করিম, হুমাইরা বেন্থা সালিম, মো. শাহিন আলম, ইরিন আক্তার, রিফাত ফারজানা, তুনারজিনা, মোহাম্মদ কাইসার আহমেদ এবং তানেকুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর শিক্ষা প্রদান করতে সহায়ক হবে। তারা এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email