,

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তার রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তার রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তার রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং এর সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূর করতে ১২ নম্বর খাল নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় পুনঃ খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) জলাবদ্ধতা নিরসনে সহায়তার অংশ হিসেবে এই খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।বন্দর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে খনন কাজটির সার্বিক তত্ত্বাবধান করছেন।
এছাড়া, চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ খালসমূহ যেমন রাজাখালী, চাক্তাই, ফিসারি খাল, মহেশখাল সহ অন্যান্য খাল সমূহের মুখে জরুরি ভিত্তিতে গ্রাব ও কাটার সাকশন ড্রেজার ব্যবহার করে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে, চট্টগ্রাম শহরের অভ্যন্তরে হতে বৃষ্টিতে সৃষ্ট পানি দ্রুততম সময়ের মধ্যে কর্ণফুলীতে পতিত হচ্ছে।