অন্ধত্ব নিবারণে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

অন্ধত্ব নিবারণে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অদ্য ১০ জুলাই শুক্রবার সকালে হাসপাতালের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। তিনি বলেন, চক্ষু চিকিৎসা সেবায় উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যারকে জানেননা এমন কোন মানুষ খুব কম আছেন। তিনি না থাকলে অনেক মানুষ অন্ধই থাকতো। তিনি কর্ম থেকেই মহান। মানুষের কল্যাণে এবং মানুষের কথা চিন্তা করে তিনি এই প্রতিষ্ঠান গড়েছেন। অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে আমরা স্যারের কাছে ঋনী। আমাদের একজন শিক্ষক, পরামর্শক ও দেশের রত্ন উল্লেখ করে ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
সভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন, সিইআইটিসি’র বোর্ড অব ট্রাস্টের ট্রাস্টি ও ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, সমাজ সেবা অফিসার আশরাফ উদ্দিন, সিইআইটিসি’র মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, ব্যবস্থাপক (প্রশাসন) রুকনুন চৌধুরী, চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. নাসিমুল গনি চৌধুরী।
সমাজসেবা অফিসার ও সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়াংকা মুহুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সমিতির কার্যকরী পরিষদের সদস্য যথাক্রমে আলহাজ্ব এমদাদুল আজিজ চৌধুরী, লেখক খন রঞ্জন রায়, এস এম হারুন-অর রশীদ, জাহাঙ্গীর মোস্তফা, মোহাম্মদ আলী তালুকদার প্রমূখ।
সভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনের কর্মময় জীবন, চিকিৎসা পেশায় তাঁর অবদান নিষ্ঠার সাথে স্মরণ করেন বক্তারা বলেন, উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের অবদান বলে শেষ করা যাবেনা। তাঁকে জাতীয় পুরস্কারের জন্য প্রস্তাব পাঠানো উচিত।
সভা শেষে অধ্যাপক ডা. রবিউল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. রবিউল হোসেনের জন্য সকলের নিকট দোয়া কামনা এবং সিইআইটিসি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email