আনোয়ারা-বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আনোয়ারা-বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ও গতকাল রবিবার দিনব্যাপী সেনাবাহিনীর সদস্যরা দুর্গম ও পানিবন্দি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। এ সময় শিশু, নারী ও বয়স্কদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন সেনাবাহিনীর সদস্যরা।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা বলেন, কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। সেনাবাহিনীর এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি এনে দিয়েছে।

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। যতদিন প্রয়োজন হবে, ততদিন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email