,

চট্টগ্রামের বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

চট্টগ্রামের বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড
চট্টগ্রামের বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড । ত্রাণ দেয়া হয়েছে কোকদন্ডি,ইলশা,চাপাছড়ি,বাহারচড়া,মাইজপাড়া,বাশখালা,বাগমারা,কাথরিয়া,বৈলছড়ি ও আরো অনেক বন্যা দুর্গত এলাকায়।

প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম স্যার এর দিকনির্দেশনা ও পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম ও মার্কেটিং টিম -এর সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াস কেবল একটি ত্রাণ বিতরণ কর্মসূচি নয়, বরং সমাজের প্রতি পার্কভিউ হসপিটাল লিমিটেডের দায়বদ্ধতা, সহমর্মিতা ও মানবসেবার অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন। আল্লাহ তাআলা যেন এই মহৎ উদ্যোগ কবুল করেন এবং সকলকে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করেন।