চট্টগ্রাম ওয়াসার পক্ষ হতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে পাঁচ লক্ষ টাকা প্রদান

চট্টগ্রাম ওয়াসার পক্ষ হতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে পাঁচ লক্ষ টাকা প্রদান

বর্তমানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হওয়ায় চট্টগ্রাম ওয়াসার পক্ষ হতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুকূলে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার চেক/পে-অর্ডারের মাধ্যমে গতো ১২ জুলাই প্রদান করা হয়।

চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম যোগদান করার পর চট্টগ্রাম ওয়াসার কাজে গতি এসেছে। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে।

সেলিম এমডি হিসেবে যোগদান করার পরই ওয়াসার ইতিহাসে ২৪২ জন কর্মচারী -কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেন যারা এতোদিন বৈষম্যের শিকার ছিলো। ফ্যাসিস্ট সরকার নানা বিভাগীয় কূটকৌশলে রাজনৈতিক কারণে এতোদিন নিজেদের প্রাপ্য বিভাগীয় প্রমোশন বঞ্চিত করেছিলো সম্পূর্ণ রাজনৈতিক কারনে।
এ বিষয়ে ওয়াশার এমডি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, টানা ভারী বর্ষণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানকৃত এই সহায়তা শুধু আর্থিক সহায়তাই নয়, এটি দুর্গত মানুষের পাশে আমাদের দায়বদ্ধতারও প্রতিফলন।দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারব এবং দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email