,

চকরিয়ায় বন্যা দূর্গত পরিবারে চট্টগ্রাম মানসিক হসপিটালের ত্রাণ বিতরণ

চকরিয়ায় বন্যা দূর্গত পরিবারে চট্টগ্রাম মানসিক হসপিটালের ত্রাণ বিতরণ
চকরিয়ায় বন্যা দূর্গত পরিবারে চট্টগ্রাম মানসিক হসপিটালের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম মানসিক হসপিটাল লিমিটেড, ১২১৯ নাসিরাবাদ, পাঁচলাই চট্টগ্রাম এর আয়োজনে ১৪ জুলাই দুপুর ১২ টায় চকরিয়ার বন্যা দূর্গত ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মানসিক হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ কলিম উল্লাহ’র সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোহাম্মদী হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালি, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চট্টগ্রাম মানসিক হসপিটালের ফাইনান্স ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমান, ডাইরেক্টর, এ এম সাইফুদ্দিন ভূঁইয়া, ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ ফাহিম উদ্দিন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর প্রমূখ।
বক্তারা বলেন, গত পক্ষকাল ধরে চকরিয়া সহ দক্ষিণ চট্টগ্রামে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাপক আকারে বন্যার সৃষ্টি হয়েছে। মানবতার পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মানসিক হসপিটালের এই ক্ষুদ্র প্রয়াস। এই উপহার হচ্ছে বন্যা কবলিত পরিবারের দুঃখের সারথি হওয়া এবং ধনাঢ্য ব্যক্তিদের উদ্বুদ্ধ করা। বক্তারা সরকার ও সমাজের বিত্তবানদেরকে আরো বেশি দূর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।