
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ আগস্ট যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার (২৫ জুলাই ২০২৬) বেলা ১১.৩০টায় উপ-উপাচার্য (একাডেমিক) দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
আয়োজিত এ সভায় দিবসের সার্বিক কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য গঠিত উপ-কমিটির সদস্যবৃন্দ সুচিন্তিত মতামত এবং সিদ্ধান্তে গ্রহণে পরামর্শ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এর গৃহীত সকল কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সফল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
সভায় উদযাপন কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন এবং চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, সদস্য সচিব রেজিস্ট্রার অফিসের অফিসার ও সাবসিডিয়ারী নিয়োগ সেল-এর ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হারুন রশিদ এবং উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







