বগুড়ায় বাসচাপায় নিহত ৬

বগুড়ায় বাসচাপায় নিহত ৬

বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোর ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া অংশে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা শ্রমিকের বাজারে ঢুকে যায়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দেয় বাসটি।

ওসি ইব্রাহীম আলী জানান, বাসচাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও ৩ জন।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email