পুরো সক্ষমতায় ফেরাতে ফের বন্ধ রাখতে হবে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল: প্রতিমন্ত্রী

পুরো সক্ষমতায় ফেরাতে ফের বন্ধ রাখতে হবে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল: প্রতিমন্ত্রী

কক্সবাজারে মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরো সক্ষমতায় ফেরাতে, সেটি আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জুলাইয়ের শেষের দিকে টার্মিনালটিতে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। প্রায় দুই সপ্তাহ পর বৃহস্পতিবার টার্মিনালটি আংশিকভাবে চালু করা হয়।

ভাসমান এলএনজি টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফেরাতে আবার বন্ধ রাখার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী অমিত বলেছেন, কোন সময়ে টার্মিনালটি বন্ধ রাখলে শিল্প, বিদ্যুৎ ও অন্য গ্রাহকের ওপর সবচেয়ে কম প্রভাব পড়বে, তা নিয়ে এক্সেলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার(১১ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এক্সেলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে।

“এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email