,

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে একটি সচেতনতামূলক কর্মশালা

আজ মঙ্গলবার (২৫ জুলাই) ২০২৬ বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সচেতনামূলক কর্মশালায় শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথুয়াইনু চৌধুরী,
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) জনাব মোঃ সিরাজুল ইসলাম, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক জনাব মোঃ মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মশালার পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মালাকার, দ্বিতীয় স্থান অধিকার করে নবম শ্রেণীর ছাত্র আজাহার ইমতিয়াজ মুগ্ধ এবং তৃতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ সাব্বির। পরে বিআরটিএ’র পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।