,

চসিকের অভিযান ,বহদ্দারহাট এলাকা থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ

চসিকের অভিযান ,বহদ্দারহাট এলাকা থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ

নগরের বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত বহদ্দারহাট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে নগরীর বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারহাট মোড় হয়ে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দঁগাও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।